নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সেচ সংকটে এমপি বুলবুলের সরেজমিন পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের দীর্ঘদিনের সেচ সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম (বুলবুল)। জেলার বারোঘরিয়া দামুসের বিল ও মরিচার দাঁড়াসহ বিভিন্ন এলাকায় কৃষি উৎপাদন সচল রাখতে তিনি সম্প্রতি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে সেচ ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় কৃষকরা পানির অভাবে ফসল উৎপাদনে প্রতিবন্ধকতার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এমপি মো. নুরুল ইসলাম (বুলবুল) বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন।

তার এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। কৃষকদের মতে, খালগুলো পুনঃখনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এলাকার সচেতন মহল মনে করছে, উদ্যোগটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সেচ সংকটে এমপি বুলবুলের সরেজমিন পরিদর্শন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের দীর্ঘদিনের সেচ সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম (বুলবুল)। জেলার বারোঘরিয়া দামুসের বিল ও মরিচার দাঁড়াসহ বিভিন্ন এলাকায় কৃষি উৎপাদন সচল রাখতে তিনি সম্প্রতি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে সেচ ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় কৃষকরা পানির অভাবে ফসল উৎপাদনে প্রতিবন্ধকতার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এমপি মো. নুরুল ইসলাম (বুলবুল) বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন।

তার এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। কৃষকদের মতে, খালগুলো পুনঃখনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

এলাকার সচেতন মহল মনে করছে, উদ্যোগটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত