যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যরাতে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনারা একটু পর পর দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করছে।
বৈরুতের বাসিন্দারা আকাশের দিকে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করলেও দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে এখনো আতঙ্ক বিরাজ করছে।
উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনী সাধারণ মানুষকে এখনই দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এই গোলাবর্ষণের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে এক সতর্কবার্তায় তারা জানিয়েছিল যে, তাদের সেনারা এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন কৌশলগত অবস্থানে রয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের লিটানি নদীর এই প্রান্তে এবং ইসরায়েলি সীমানার কাছাকাছি না আসার জন্য অনুরোধ করেছে তারা।
উল্লেখ্য, দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি হলেও এর স্থায়িত্ব নিয়ে এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন