আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেধার জয়জয়কার অব্যাহত রেখে আবারও বিশ্ব জয় করল ‘টিম বাংলাদেশ’। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-এর স্বীকৃত আন্তর্জাতিক প্রকৌশল প্রতিযোগিতা
‘ইঞ্জিনিয়ার্স উইদাউট বর্ডারস’ (Engineers Without Borders - EWB)-এ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দলটি।
গত ২০ মার্চ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী দল অংশগ্রহণ করে। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই আয়োজনে অংশগ্রহণকারীদের ৩১টি বাস্তবধর্মী প্রকৌশল ও প্রোটোটাইপিং সমস্যার দ্রুত সমাধান করতে হয়। ‘টিম বাংলাদেশ’-এর দুই সদস্য ফারহিন রহমান পূর্ণ এবং মাহিব আল মামুন অসাধারণ দক্ষতা প্রদর্শন করে আন্তর্জাতিক পর্যায়ে ৯০ থেকে ৯২ শতাংশ পারসেন্টাইল অর্জনের গৌরব লাভ করেন।
দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও তারা অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। ফারহিন রহমান পূর্ণ বাংলাদেশে সর্বোচ্চ এবং মাহিব আল মামুন দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অর্জন করেছেন। তাদের এই অভাবনীয় সাফল্যে দেশের প্রকৌশল ও বিজ্ঞান মহলে আনন্দের জোয়ার বইছে।
এই সাফল্যের নেপথ্যে মেন্টর নেয়াজ ইসলাম পাভেল স্যারের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের অবদান ছিল অপরিসীম। এছাড়াও, এই প্ল্যাটফর্মটি তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় এমআইটি-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও গণিত বিভাগের প্রফেসর অ্যানেট ‘পেকো’ হোসোই এবং নীল ও জেন পাপালার্ডো-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ সমগ্র বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করায় টিম বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন মহল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য আগামী দিনে দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় আরও উৎসাহিত করবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন