নজর বিডি
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই জরুরি সতর্কতা জারি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতে বলেছে। আকাশপথ ছাড়াও সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তান হয়ে ইরান ত্যাগের বিকল্প পথের কথা জানানো হয়েছে। তবে প্রতিবেশী আফগানিস্তান ও ইরাক সীমান্ত ব্যবহারে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান সরকার মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে বাধা দিতে পারে কিংবা বিশেষ 'এক্সিট ফি' দাবি করতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী শুক্রবারের মধ্যেই তেহরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে 'সুসংবাদ' আসতে পারে।

পাকিস্তানের একাধিক সূত্র জানিয়েছে, ইসলামাবাদের মধ্যস্থতায় আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে সংলাপ শুরু হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান কোনো একীভূত প্রস্তাব না আনা পর্যন্ত বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। তবে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই জরুরি সতর্কতা জারি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতে বলেছে। আকাশপথ ছাড়াও সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তান হয়ে ইরান ত্যাগের বিকল্প পথের কথা জানানো হয়েছে। তবে প্রতিবেশী আফগানিস্তান ও ইরাক সীমান্ত ব্যবহারে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান সরকার মার্কিন নাগরিকদের দেশ ত্যাগে বাধা দিতে পারে কিংবা বিশেষ 'এক্সিট ফি' দাবি করতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী শুক্রবারের মধ্যেই তেহরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে 'সুসংবাদ' আসতে পারে।

পাকিস্তানের একাধিক সূত্র জানিয়েছে, ইসলামাবাদের মধ্যস্থতায় আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে সংলাপ শুরু হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান কোনো একীভূত প্রস্তাব না আনা পর্যন্ত বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। তবে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত