সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে আবুধাবি।
সোমবারের (৪ মে) এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এর যথাযথ জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "আমিরাত তার সার্বভৌমত্ব রক্ষা করতে দ্বিধা করবে না। আন্তর্জাতিক আইন মেনেই এ ধরনের হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার এবং ক্ষমতা দেশটির রয়েছে।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এমিরেতে অবস্থিত 'ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে' এই হামলা চালায় ইরান। অঞ্চলটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে।
ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের আঘাত মাঝারি ধরনের এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গতকাল ইরান থেকে মোট চারটি ক্ষেপণাস্ত্র আমিরাত অভিমুখে ছোড়া হয়েছিল। এর মধ্যে ৩টিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় আমিরাতের বিমান বাহিনী। চতুর্থ ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে পতিত হয়। এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেহরান। সূত্র: আনাদোলু এজেন্সি ও বিবিসি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন