নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

গোপালগঞ্জে স্ত্রীর ‘নির্দেশে’ প্রবাসীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

গোপালগঞ্জে দ্বিতীয় বিয়ে করার জেরে প্রথম স্ত্রীর নির্দেশে প্রবাসী স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ‘খেলনা’ নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহত আলমাস হাসান মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলমাস হাসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন আমেরিকা প্রবাসী।

হাসপাতালে চিকিৎসাধীন আলমাস হাসান জানান, প্রথম স্ত্রী সেলিনা বেগমের সাথে তার দীর্ঘ ৯ বছর ধরে কোনো সম্পর্ক নেই। সেলিনা বর্তমানে আমেরিকায় বসবাস করেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে যাওয়ার পথে ‘খেলনা’ নামক স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, আমেরিকায় অবস্থানরত প্রথম স্ত্রীর নির্দেশেই তার ভাইয়েরা ৭-৮ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ এই হামলা চালায়। হামলায় আলমাস হাসানের সাথে থাকা রিয়াজ মোল্লা নামে আরও একজন আহত হন।

পরে স্থানীয়রা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

হামলার বিচার দাবি করে আলমাস হাসানের দ্বিতীয় স্ত্রী দোলা বেগম বলেন, “আমাদের বিয়ের ৯ বছর হয়েছে। প্রথম স্ত্রীর সাথে ওনার কোনো যোগাযোগ নেই। এরপরও কেন এই হামলা হলো? আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত প্রথম স্ত্রী সেলিনা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, “এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে স্ত্রীর ‘নির্দেশে’ প্রবাসীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জে দ্বিতীয় বিয়ে করার জেরে প্রথম স্ত্রীর নির্দেশে প্রবাসী স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ‘খেলনা’ নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহত আলমাস হাসান মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলমাস হাসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একজন আমেরিকা প্রবাসী।

হাসপাতালে চিকিৎসাধীন আলমাস হাসান জানান, প্রথম স্ত্রী সেলিনা বেগমের সাথে তার দীর্ঘ ৯ বছর ধরে কোনো সম্পর্ক নেই। সেলিনা বর্তমানে আমেরিকায় বসবাস করেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড়ে যাওয়ার পথে ‘খেলনা’ নামক স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, আমেরিকায় অবস্থানরত প্রথম স্ত্রীর নির্দেশেই তার ভাইয়েরা ৭-৮ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ এই হামলা চালায়। হামলায় আলমাস হাসানের সাথে থাকা রিয়াজ মোল্লা নামে আরও একজন আহত হন।

পরে স্থানীয়রা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

হামলার বিচার দাবি করে আলমাস হাসানের দ্বিতীয় স্ত্রী দোলা বেগম বলেন, “আমাদের বিয়ের ৯ বছর হয়েছে। প্রথম স্ত্রীর সাথে ওনার কোনো যোগাযোগ নেই। এরপরও কেন এই হামলা হলো? আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত প্রথম স্ত্রী সেলিনা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, “এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত