নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ১২ মে ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

ছবি: নজরবিডি

গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এমপি।

কলেজের অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের সার্বিক শিক্ষাব্যবস্থা, অবকাঠামোগত সংকট এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় শিক্ষকরা জানান, কলেজটিতে বর্তমানে ১৭টি বিভাগ রয়েছে এবং ৮৬ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ১৪টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। তবে শিক্ষকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তারা বলেন, কলেজে শিক্ষার্থীদের পরিবহনের জন্য মাত্র একটি বাস রয়েছে। এছাড়া অধ্যক্ষ ও শিক্ষকদের জন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই। দীর্ঘদিন আগে পাঁচতলা একটি ডরমেটরি ভবনের অনুমোদন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ সময় সংসদ সদস্য ডা. কে এম বাবর শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কলেজের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর কলেজের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এমপি।

কলেজের অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের সার্বিক শিক্ষাব্যবস্থা, অবকাঠামোগত সংকট এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় শিক্ষকরা জানান, কলেজটিতে বর্তমানে ১৭টি বিভাগ রয়েছে এবং ৮৬ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ১৪টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। তবে শিক্ষকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তারা বলেন, কলেজে শিক্ষার্থীদের পরিবহনের জন্য মাত্র একটি বাস রয়েছে। এছাড়া অধ্যক্ষ ও শিক্ষকদের জন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই। দীর্ঘদিন আগে পাঁচতলা একটি ডরমেটরি ভবনের অনুমোদন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ সময় সংসদ সদস্য ডা. কে এম বাবর শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কলেজের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর কলেজের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত