রাজধানীর নিকুঞ্জ এলাকায় ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জিসাদ ইকবালের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান রিয়াদকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
সোমবার রাত প্রায় ১১টার দিকে নিকুঞ্জ-২ এলাকার ১২ নম্বর রোড থেকে তাকে আটক করা হয়।
খিলক্ষেত থানার মামলা নং ২৩(১০)২৫-এর ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। একই সময়ে অপর একটি মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবীন হোসেন আকাশকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নাজমুল হাসান রিয়াদ খিলক্ষেত টানপাড়া এলাকার আবুল হোসেন মাতাব্বরের ছেলে। তিনি ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় চাঁদাবাজি, দখলবাণিজ্য ও প্রভাব বিস্তারের একটি শক্তিশালী বলয় গড়ে তুলেছিলেন রিয়াদ। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক জিসাদ ইকবাল বর্বরোচিত হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, রিয়াদের নেতৃত্বে তৎকালীন খিলক্ষেত থানা ছাত্রলীগ সভাপতি শাকিল ও রাব্বিসহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেন। সে সময় আন্তর্জাতিক অঙ্গনেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছিল। ভুক্তভোগী সাংবাদিক তখন মামলা করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে; দীর্ঘ প্রতীক্ষার পর প্রধান অভিযুক্ত গ্রেপ্তারে ন্যায়বিচারের আশা দেখছেন সংশ্লিষ্টরা।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, "গ্রেপ্তারকৃত রিয়াদ ও তার সহযোগীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রিয়াদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যেগুলোর তদন্ত ও নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন