লিওনেল মেসি যেন থামতেই জানেন না। আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এফসি সিনসিনাতির বিপক্ষে ৫-৩ গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলারে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি।
ম্যাচের ২৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত এক টোকায় মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক মেসি।
পিছিয়ে পড়েও ৪১ ও ৪৯ মিনিটে গোল করে ২-১ ব্যবধানে লিড নেয় স্বাগতিক সিনসিনাতি। ৫৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে মায়ামিকে ২-২ সমতায় ফেরান মেসি।
৬৪ মিনিটে সিনসিনাতি আবারও ৩-২ গোলে এগিয়ে গেলে ম্যাচ মায়ামির হাত থেকে ফসকে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তবে মাতেও সিলভেট্টি ও জার্মান বারতেরামের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
৮৯ মিনিটে মেসির একটি শট পোস্টে লেগে সিনসিনাতি গোলরক্ষক সেলেন্তানোর গায়ে লেগে জালে জড়ায়। প্রথমে এটিকে মেসির হ্যাটট্রিক গোল মনে করা হলেও পরে এমএলএস কর্তৃপক্ষ এটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করে।
এই ম্যাচের পর পেশাদার ক্যারিয়ারে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯১০-এ, আর অ্যাসিস্ট ৪১১টি। এমএলএসের চলতি মৌসুমে ১২ গোল নিয়ে এখন টপ স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বিষয় : নজরবিডি ডেস্ক লিওনেল মেসি, ইন্টার মায়ামি, এমএলএস, এফসি সিনসিনাতি, ফুটবল নিউজ, লুইস সুয়ারেজ, মেসি গোল, ইন্টার মায়ামি জয়, মেজর লিগ সকার, স্পোর্টস নিউজ। English Tags: Lionel Messi, Inter Miami, MLS, FC Cincinnati, Football News, Luis Suarez, Messi Goal, Inter Miami Win, Major League Soccer, Sports News.

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
লিওনেল মেসি যেন থামতেই জানেন না। আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এফসি সিনসিনাতির বিপক্ষে ৫-৩ গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলারে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি।
ম্যাচের ২৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত এক টোকায় মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক মেসি।
পিছিয়ে পড়েও ৪১ ও ৪৯ মিনিটে গোল করে ২-১ ব্যবধানে লিড নেয় স্বাগতিক সিনসিনাতি। ৫৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে মায়ামিকে ২-২ সমতায় ফেরান মেসি।
৬৪ মিনিটে সিনসিনাতি আবারও ৩-২ গোলে এগিয়ে গেলে ম্যাচ মায়ামির হাত থেকে ফসকে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তবে মাতেও সিলভেট্টি ও জার্মান বারতেরামের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
৮৯ মিনিটে মেসির একটি শট পোস্টে লেগে সিনসিনাতি গোলরক্ষক সেলেন্তানোর গায়ে লেগে জালে জড়ায়। প্রথমে এটিকে মেসির হ্যাটট্রিক গোল মনে করা হলেও পরে এমএলএস কর্তৃপক্ষ এটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করে।
এই ম্যাচের পর পেশাদার ক্যারিয়ারে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯১০-এ, আর অ্যাসিস্ট ৪১১টি। এমএলএসের চলতি মৌসুমে ১২ গোল নিয়ে এখন টপ স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আপনার মতামত লিখুন