গোপালগঞ্জের মুকসুদপুরে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
তিনি বলেন, দেশে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও নিরাপদ খাদ্য উৎপাদন এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি। অতিরিক্ত কীটনাশক ও বিষাক্ত উপাদান ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং অনেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ জীবন উপহার দিতে হলে এখন থেকেই বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। এজন্য কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ কৃষি পদ্ধতি অনুসরণ অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: মামুনুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও কৃষকরা এখনও তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকরা যদি উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তাহলে তাদের মধ্যে কৃষি উৎপাদনে আরও ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম এবং পার্টনার কংগ্রেস স্কুলের শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের পার্টনার প্রকল্পভুক্ত শিক্ষার্থী, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন