নজর বিডি
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

কাশিয়ানী, (গোপালগঞ্জ)

মধুমতিতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ছবি: প্রতীকী

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে সাজিদ মোল্লা ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। প্রচণ্ড গরমের কারণে সন্ধ্যার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে যায় সে।

সাজিদের ফুফু মিনা বেগম জানান, গোসলের একপর্যায়ে সাজিদ হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাজিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।

বিষয় : গোপালগঞ্জ পানিতে ডুবে মৃত্যু কাশিয়ানী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মধুমতিতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে সাজিদ মোল্লা ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। প্রচণ্ড গরমের কারণে সন্ধ্যার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে যায় সে।

সাজিদের ফুফু মিনা বেগম জানান, গোসলের একপর্যায়ে সাজিদ হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাজিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত