নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে শতাধিক যানবাহন আটকা পড়ে।

গুরুতর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় মাইক্রোবাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। অন্যদিকে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা চালক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে শতাধিক যানবাহন আটকা পড়ে।

গুরুতর আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় মাইক্রোবাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। অন্যদিকে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা চালক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত