নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

জেলা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ২০

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত