আবুধাবিতে সন্তানকে ন্যানির কাছে রেখে বিদেশ যাওয়ায় মাকে ৮০ হাজার দিরহাম জরিমানা।
সন্তানের বাবা দেখাশোনার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও ছোট মেয়েকে ন্যানির কাছে রেখে আট দিনের জন্য বিদেশে যাওয়ায় আবুধাবির এক মাকে ৮০ হাজার দিরহাম জরিমানা করেছেন আদালত।
আবুধাবি সিভিল ফ্যামিলি কোর্টের রায়ে বলা হয়, শিশুটির বাবা দায়িত্ব নিতে প্রস্তুত থাকা সত্ত্বেও তাকে না দিয়ে পুরো আট দিন ন্যানির তত্ত্বাবধানে রাখা শিশুটির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। একই সঙ্গে এটি বাবা-মায়ের যৌথ হেফাজত ব্যবস্থার সঙ্গেও সাংঘর্ষিক বলে আদালত মনে করেন।
আদালত মায়ের অনুপস্থিতির প্রতিটি দিনের জন্য ১০ হাজার দিরহাম করে মোট ৮০ হাজার দিরহাম জরিমানা নির্ধারণ করেন।
পরে মা এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও আপিল আদালত তার আবেদন খারিজ করে দেন। ফলে আগের রায় ও জরিমানার পরিমাণ বহাল থাকে।
তবে আদালতের এ রায়কে বাবা-মায়ের সন্তানকে ন্যানির কাছে রাখার ওপর সাধারণ নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে না। বরং এ মামলায় মূল বিষয় ছিল—শিশুটির বাবা উপস্থিত ছিলেন এবং সন্তানকে দেখাশোনা করতে আগ্রহী ছিলেন। এরপরও তাকে পাশ কাটিয়ে পুরো আট দিনের জন্য শিশুটিকে ন্যানির কাছে রেখে বিদেশে যাওয়া।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন