নজর বিডি

নদী পারাপারের সময় পা পিছলে নিখোঁজ ২

নদী পারাপারের সময় পা পিছলে নিখোঁজ ২
দিনাজপুরের খানসামা উপজেলায় নদী পারাপারের সময় পা পিছলে পানিতে তলিয়ে গিয়ে বঙ্গকেশর রায় (৩৫) ও জয়ন্ত রায় (২০) নামে দুই যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভাবকি ইউনিয়নের বাঘার মোড় এলাকায় বেলান নদীর উপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া বঙ্গকেশর রায় ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে। আর জয়ন্ত রায় একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দিনমজুর অনেক জন মিলে কাজে যায়। ফেরার পথে দুজনে রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পরে যায়। পরে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও তারা উদ্ধার করতে সক্ষম হয়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চলমান রেখেছি। রাবারড্যাম ওর কারণে একটু স্রোত বেশি। এ কারণে রংপুর থেকে ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে। আমরা আশা করছি তারা আসলে উদ্ধার করতে সক্ষম হবো। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। তবে ফায়ার সার্ভিসের কোন ডুবুরী দল না থাকায় উদ্ধার কাজে তারা অংশ নিতে পারেনি। তাছাড়া নদীতে পানির খুব স্রােত ছিল। তবে রংপুর থেকে ডুবুরী আসলে হয়তো উদ্ধার কাজ শুরু করা হতে পারে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নদী পারাপারের সময় পা পিছলে নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত