নজর বিডি

প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ! সড়ক অবরোধ

প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ! সড়ক অবরোধ
প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ! সড়ক অবরোধ। রাজধানীতে প্রেস ক্লাবের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ চলছে। পল্টন মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা মিছিল করছেন। এদিকে সংঘর্ষের কারণে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে ৬ নম্বর ভবনের ২০ তলায় মানুষ আতঙ্কে রয়েছেন। সচিবালয়ের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর জেরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ! সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৪

featured Image
প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ! সড়ক অবরোধ। রাজধানীতে প্রেস ক্লাবের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যাচ্ছে। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ চলছে। পল্টন মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা মিছিল করছেন। এদিকে সংঘর্ষের কারণে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে ৬ নম্বর ভবনের ২০ তলায় মানুষ আতঙ্কে রয়েছেন। সচিবালয়ের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর জেরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত