নজর বিডি

দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কায় প্রাণ গেল দুইজনের

মহাসড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল পিকআপভ্যানের চালক ও হেলপার দু্ই জনের। সিরাজগঞ্জের কামারখন্দে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে রনি (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার পাংচার হলে চালক সীমান্তবাজার এলাকায় থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপটির চালক ও হেলপার। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, সীমান্ত বাজার এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাক ও পিকআপভ্যানটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কায় প্রাণ গেল দুইজনের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৪

featured Image
মহাসড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল পিকআপভ্যানের চালক ও হেলপার দু্ই জনের। সিরাজগঞ্জের কামারখন্দে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে রনি (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার পাংচার হলে চালক সীমান্তবাজার এলাকায় থামিয়ে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপটির চালক ও হেলপার। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, সীমান্ত বাজার এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাক ও পিকআপভ্যানটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত