নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিত আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশ(বাফুফে)র সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার তাবিত আউয়াল । বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল এবং তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান। প্রার্থীতা ঘোষনার পরই ফুটবলাঙ্গনে গুঞ্জন চাউর ছিল বিপুল ভোটে জয়ী হতে চলেছেন তাবিথ।   সেটিই সত্যি হলো। সর্বমোট ১২৮ ভোট কাস্ট হয়েছে। যেখানে ১২৩ ভোটই পেয়েছেন তাবিথ আউয়াল। পাঁচ ভোট পেয়েছেন মিজানুর রহমান। প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার। তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি। নতুন নেতৃত্বে দেশের ফুটবল কোন পথে হাটে এটা সময়ই বলে দেবে। ’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিত আউয়াল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৪

featured Image
বাংলাদেশ ফুটবল ফেডারেশ(বাফুফে)র সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার তাবিত আউয়াল । বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল এবং তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান। প্রার্থীতা ঘোষনার পরই ফুটবলাঙ্গনে গুঞ্জন চাউর ছিল বিপুল ভোটে জয়ী হতে চলেছেন তাবিথ।   সেটিই সত্যি হলো। সর্বমোট ১২৮ ভোট কাস্ট হয়েছে। যেখানে ১২৩ ভোটই পেয়েছেন তাবিথ আউয়াল। পাঁচ ভোট পেয়েছেন মিজানুর রহমান। প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার। তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি। নতুন নেতৃত্বে দেশের ফুটবল কোন পথে হাটে এটা সময়ই বলে দেবে। ’

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত