নজর বিডি

খিলক্ষেতে মোটরসাইকেল থেকে পড়ে নিহত-১

খিলক্ষেতে মোটরসাইকেল থেকে পড়ে নিহত-১
ঢাকার খিলক্ষেতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স পুলিশ বলছে, আনুমানিক ৫০ বছর। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ ১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের নাম আলী আসাদ (৪৮)। বর্তমানে তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খিলক্ষেতে মোটরসাইকেল থেকে পড়ে নিহত-১

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৪

featured Image
ঢাকার খিলক্ষেতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স পুলিশ বলছে, আনুমানিক ৫০ বছর। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ ১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের নাম আলী আসাদ (৪৮)। বর্তমানে তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত