ঢাকা থেকে খুলনা ট্রেন উদ্বোধন ২৪ ডিসেম্বর!লাগবে ৪ঘন্টা
ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।
রেলপথ মন্ত্রণালয় বুধবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক এক দিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে।
নতুন চালুকৃত এ ট্রেনযোগে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা হয়ে বেনাপোল পৌঁছানো যাবে।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় কম লাগবে যথাক্রমে ৫ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘণ্টা।
আগামী ২৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ওই নতুন দুই জোড়া ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন