নজর বিডি

৯ এপ্রিল স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক উদ্বোধন

ঢাকায় ৭ এপ্রিল থেকে চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে, যেখানে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী আসছেন চীন থেকে, পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের প্রতিনিধিরাও থাকবেন।

বাংলাদেশের প্রায় ২ হাজার প্রতিষ্ঠান এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একই দিনে দেশে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে, যা সম্মেলনের বিভিন্ন কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য ব্যবহৃত হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলনের আয়োজক সংস্থা। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, বিনিয়োগ পরিবেশ তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ দেশের জন্য একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন তৈরি করবে বলে তিনি আশাবাদী। সম্মেলনের প্রথম দুই দিন বিদেশি বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৭ এপ্রিল তারা চট্টগ্রামের মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন। এরপর ৯ এপ্রিল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে মূল সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে থাকবে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, কৃষি, স্বাস্থ্য এবং হালকা প্রকৌশল খাত। বিশ্বের নামী কয়েকটি ব্র্যান্ডের বিনিয়োগকারীদের উপস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ বিলিয়ন ডলারের নিচে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগ বাড়াতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। এছাড়া, ৯০ দিনের পরীক্ষামূলক পর্যায় শেষে দেশে স্টারলিংক ইন্টারনেটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৯ এপ্রিল স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত