নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৯ মার্চ ২০২৫

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবে আজ শনিবার ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে দেশটির রাজকীয় আদালত নিশ্চিত করেছে যে, আজ সন্ধ্যায় বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদুল ফিতর পালিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে সকালে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করে। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারণ করা হয়। সৌদি আরবের পাশাপাশি কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও আগামীকাল ঈদুল ফিতর পালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে গালফ নিউজের তথ্য অনুসারে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এসব দেশেও চাঁদ দেখার ভিত্তিতে ঈদের দিন নির্ধারিত হয়েছে। হিজরি ক্যালেন্ডার অনুসারে, প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। যদি ২৯ রমজান চাঁদ দেখা যায়, তবে পরের দিন ঈদ হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ করে ঈদ উদ্‌যাপন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৫

featured Image
সৌদি গেজেটের প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবে আজ শনিবার ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে দেশটির রাজকীয় আদালত নিশ্চিত করেছে যে, আজ সন্ধ্যায় বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদুল ফিতর পালিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে সকালে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করে। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারণ করা হয়। সৌদি আরবের পাশাপাশি কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও আগামীকাল ঈদুল ফিতর পালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে গালফ নিউজের তথ্য অনুসারে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এসব দেশেও চাঁদ দেখার ভিত্তিতে ঈদের দিন নির্ধারিত হয়েছে। হিজরি ক্যালেন্ডার অনুসারে, প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। যদি ২৯ রমজান চাঁদ দেখা যায়, তবে পরের দিন ঈদ হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ করে ঈদ উদ্‌যাপন করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত