নজর বিডি

ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০

অবরুদ্ধ গাজা উপত্যকায় পবিত্র ঈদুল ফিতরের দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার, যখন গাজার মানুষ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ঈদ উদযাপন করছিলেন, তখনই ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এমনকি গাজার দেইর আল-বালাহ এলাকার তথাকথিত ‘নিরাপদ জোন’-কেও ছাড় দেয়নি ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ওই এলাকায় হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে, যেখানে চারজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে শিশুরাও রয়েছে। এর আগের দিন, শনিবারও ইসরায়েলি হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ফলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫০,২৭৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১,১৪,০৯৫ জন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। প্রায় দেড় বছর ধরে এই বর্বর অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার মধ্যে দুটি ঈদ এসেছে, কিন্তু কোনো ঈদেই শান্তি পায়নি গাজার মানুষ। ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তেও ইসরায়েলের হামলা প্রমাণ করে, ফিলিস্তিনিরা কোনোদিনই স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাচ্ছেন না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৫

featured Image
অবরুদ্ধ গাজা উপত্যকায় পবিত্র ঈদুল ফিতরের দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার, যখন গাজার মানুষ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ঈদ উদযাপন করছিলেন, তখনই ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এমনকি গাজার দেইর আল-বালাহ এলাকার তথাকথিত ‘নিরাপদ জোন’-কেও ছাড় দেয়নি ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ওই এলাকায় হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে, যেখানে চারজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে শিশুরাও রয়েছে। এর আগের দিন, শনিবারও ইসরায়েলি হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ফলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫০,২৭৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১,১৪,০৯৫ জন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। প্রায় দেড় বছর ধরে এই বর্বর অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার মধ্যে দুটি ঈদ এসেছে, কিন্তু কোনো ঈদেই শান্তি পায়নি গাজার মানুষ। ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তেও ইসরায়েলের হামলা প্রমাণ করে, ফিলিস্তিনিরা কোনোদিনই স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাচ্ছেন না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত