নজর বিডি

মো: নিয়ামুল ইসলাম

মো: নিয়ামুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক


জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান

জয়পুরহাটের কালাই থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ২০২৬ সালের জুলাই মাসজুড়ে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক নজরবিডিকে জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে আলামত হিসেবে মোট ২২৩ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।এ ছাড়া অভিযানে আটক হওয়া অবশিষ্ট ২১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আইনানুগ শাস্তি প্রদান করা হয়েছে।ওসি রফিক আরও জানান, মাদক নির্মূলে কালাই থানা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান