নজর বিডি
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

৩২ জন গ্রেপ্তার, ১১ মাদক কারবারির বিরুদ্ধে ১০ মামলা

জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান

ছবি: নজরবিডি ডট কম

জয়পুরহাটের কালাই থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ২০২৬ সালের জুলাই মাসজুড়ে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর মধ্যে ১১ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক নজরবিডিকে জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে আলামত হিসেবে মোট ২২৩ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া অভিযানে আটক হওয়া অবশিষ্ট ২১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আইনানুগ শাস্তি প্রদান করা হয়েছে।

ওসি রফিক আরও জানান, মাদক নির্মূলে কালাই থানা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাইজুড়ে কালাই থানার মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাই থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ২০২৬ সালের জুলাই মাসজুড়ে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর মধ্যে ১১ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক নজরবিডিকে জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে আলামত হিসেবে মোট ২২৩ পিস ট্রাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া অভিযানে আটক হওয়া অবশিষ্ট ২১ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আইনানুগ শাস্তি প্রদান করা হয়েছে।

ওসি রফিক আরও জানান, মাদক নির্মূলে কালাই থানা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত