গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম ও কুয়ায়ডাঙ্গা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা, স্থানীয় সরকার শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সেল) এ. কে. এম. ফয়জুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন—হরিদাসপুর পূর্ব পাড়ার খোকা শেখের ছেলে ও পেশায় বাসচালক লেবু শেখ এবং মানিকদাহ গ্রামের জালাল শেখের ছেলে বাসের হেলপার রাব্বি শেখ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে বাসচালক লেবু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং হেলপার রাব্বি শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডাদেশ কার্যকরের জন্য পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন