গোপালগঞ্জের মুকসুদপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন, নাগরিক দুর্ভোগ কমানো এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
মঙ্গলবার পৌরসভার সদর বাজার, গোপীনাথপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
মঙ্গলবার পৌরসভার সদর বাজার, গোপীনাথপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও আশিক কবির; ছবি: নজর
এদিকে দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছে ফরিদমিয়া কমপ্লেক্স–উপজেলা পরিষদ–তেরাইসার মোড়–মিয়া বাড়ি মসজিদ হয়ে আটাডাঙ্গা বাওর সড়ক ব্যবহারকারী জনগণ।
ফরিদমিয়া কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদের পাশ দিয়ে তেরাইসার মোর ঢোকার রাস্তার বর্তমান অবস্থা; ছবি: নজরবিডি ডট কম
তেরাইসার মোর ঢোকার রাস্তার বর্তমান অবস্থা; ছবি: নজরবিডি ডট কম
পরিদর্শনের সময় গোপীনাথপুরসহ পৌরসভার যেসব ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেসব এলাকার সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পৌর পরিবেশ নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন