গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার মধ্য দিয়ে ব্যাংকের রজতজয়ন্তী উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির; ছবি: নজরবিডি ডট কম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন এবং মুকসুদপুর থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মতিয়ার মোল্লা।
ব্র্যাক ব্যাংক মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. মামুন মোল্লাসহ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রেখে আরও উদ্ভাবনী, সহজলভ্য এবং মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিরা ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ এবং আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন