নজর বিডি

কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে।

কক্সবাজার, বৃহস্পতিবার,২৪ এপ্রিল ২০২৫:পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে। তিনি বলেন,কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাঁকখালীর ফোরশোর/নদীর তীর কে দখলদারদের কাছ থেকে নিয়ে নেয়া হবে এবং অবৈধ দখলদারকে যত তাড়াতাড়ি সম্ভব নদীর তীর থেকে উচ্ছেদ করা হবে। আজ( বৃহস্পতিবার) কক্সবাজারের বাঁকখালী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, এখানে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে,সেটাও আইনীভাবে মোকাবেলা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, এখানে বাঁকখালী নদীর তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে এবং এজন্য যা করা দরকার আমরা তাই করবো। নদীর ফোরশোরটা গেজেট হয়ে আছে এবং যত দ্রুত সম্ভব নদী দখলমুক্ত করা হবে বলে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের জানান। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কক্সবাজারের বাঁকখালী নদীকে শীঘ্রই দখল ও দূষণমুক্ত করা হবে।

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত