নজর বিডি

সরকারি চাকরিজীবীদের জন্য মে মাসে দুটি টানা ছুটির সুযোগ

ঢাকা:

মে মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা ছয় দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সুবিধা মিলছে।

আগামী ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে ৩ ও ৪ মে শুক্রবার ও শনিবার পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে একটানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

একই মাসে আবার ১১ মে রবিবার বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। এর আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় আবারও তিনদিনের টানা ছুটি মিলছে।

এছাড়া, গত মার্চ-এপ্রিল মাসে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন টানা ৯ দিনের ছুটি। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ছুটির মধ্যে ছিল পাঁচদিনের সরকারি ছুটি ও একদিনের নির্বাহী আদেশে ছুটি।

সরকারি ছুটির বিধিমালায় বলা হয়েছে, দুইটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি গ্রহণ করা নিয়মসিদ্ধ নয়। তবে, অর্জিত ছুটি বা পূর্বানুমোদিত ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। প্রতি বছর কর্মচারীরা নিজ ধর্ম অনুযায়ী তিনদিন করে ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য মে মাসে দুটি টানা ছুটির সুযোগ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৫

featured Image

ঢাকা:

মে মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা ছয় দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সুবিধা মিলছে।

আগামী ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে ৩ ও ৪ মে শুক্রবার ও শনিবার পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে একটানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

একই মাসে আবার ১১ মে রবিবার বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। এর আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় আবারও তিনদিনের টানা ছুটি মিলছে।

এছাড়া, গত মার্চ-এপ্রিল মাসে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন টানা ৯ দিনের ছুটি। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ছুটির মধ্যে ছিল পাঁচদিনের সরকারি ছুটি ও একদিনের নির্বাহী আদেশে ছুটি।

সরকারি ছুটির বিধিমালায় বলা হয়েছে, দুইটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি গ্রহণ করা নিয়মসিদ্ধ নয়। তবে, অর্জিত ছুটি বা পূর্বানুমোদিত ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। প্রতি বছর কর্মচারীরা নিজ ধর্ম অনুযায়ী তিনদিন করে ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত