নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের  মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে

দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।প্রতি পরিবারে জনপ্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়। ১৩ মে- ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রতিজনকে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন। সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শাহানা আফরোজ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সঞ্চয়পত্রপ্রাপ্ত সদস্যরা হলেন-দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলেম উদ্দীন, দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেন'র পিতা সুবীর কুমার সেন, বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মোঃ আল আমিন সরকার'র স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার, ঢাকার বনশ্রী এলাকার জি ব্লকের বাসিন্দা শহীদ মোঃ আশিকুল ইসলাম'র মাতা আরিশা আফরোজ, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষীপুর গ্রামের শহীদ মোঃ সুমন পাটোয়ারী'র পিতা মোঃ ওমর ফারুক, বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবু'র স্ত্রীর শারমিন আক্তার, একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের এম নাগর বাড়ী গ্রামের শহীদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ শাহানাজ আক্তার ও একই উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের মধ্য করলা গ্রামের শহীদ মোঃ মাসুম রেজা অন্তর'র পিতা মোঃ মিজানুর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের  মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫

featured Image
দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।প্রতি পরিবারে জনপ্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়। ১৩ মে- ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রতিজনকে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন। সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শাহানা আফরোজ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সঞ্চয়পত্রপ্রাপ্ত সদস্যরা হলেন-দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলেম উদ্দীন, দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেন'র পিতা সুবীর কুমার সেন, বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মোঃ আল আমিন সরকার'র স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার, ঢাকার বনশ্রী এলাকার জি ব্লকের বাসিন্দা শহীদ মোঃ আশিকুল ইসলাম'র মাতা আরিশা আফরোজ, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষীপুর গ্রামের শহীদ মোঃ সুমন পাটোয়ারী'র পিতা মোঃ ওমর ফারুক, বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবু'র স্ত্রীর শারমিন আক্তার, একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের এম নাগর বাড়ী গ্রামের শহীদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ শাহানাজ আক্তার ও একই উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের মধ্য করলা গ্রামের শহীদ মোঃ মাসুম রেজা অন্তর'র পিতা মোঃ মিজানুর রহমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত