নিকুঞ্জ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলাচল করছিল। এতে করে নিকুঞ্জ ১ /২ ও টানপাড়ার নিরাপত্তা, শব্দদূষণ, যানজটসহ নানা সমস্যা তৈরি হচ্ছিল। এছাড়াও এই বাহনগুলোর বেশিরভাগ চালকের পরিচয় অনির্বাচিত ও অস্পষ্ট হওয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকিও বেড়েছিল। স্থানীয় নাগরিক সমাজ, বিভিন্ন ফ্ল্যাট মালিক সমিতি, নিরাপত্তা কমিটি এবং সুশীল সমাজের সদস্যদের একসঙ্গে কাজের ফলেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।নিকুঞ্জের একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমরা কোনো চাপকে পাত্তা দিইনি। এই এলাকায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্মান বজায় রাখতেই আমাদের এই সিদ্ধান্ত।” এই উদ্যোগ এখন নগর পরিকল্পনাবিদ ও অন্যান্য আবাসিক এলাকার জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। নিকুঞ্জবাসীর এই সাহসী ও সম্মিলিত পদক্ষেপ নিশ্চয়ই অন্য এলাকাগুলোকেও সচেতন করে তুলবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

আপনার মতামত লিখুন