ইরান ও ইসরায়েল সংঘাতের সপ্তম দিনও বুধবার রাতে একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়। এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানে হামলার কথা ভাবছেন। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের শর্তে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন। গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেন। কিন্তু হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ আছে। ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫

আপনার মতামত লিখুন