সোমবার, ১৪ জুলাই সকাল ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিল অফিসে জলবায়ু অভিবাসিদের সমস্যা ও সমাধান বিষয়ক এক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল, তাদের ডিআরআরসিসিএ প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানি এবং বিএমজেড-এর আর্থিক সহায়তায় এই সভার আয়োজন করে।
সভায় জলবায়ু অভিবাসীদের বিভিন্ন সমস্যা যেমন বাসস্থান সংকট, নিরাপদ পানির অভাব, কর্মসংস্থান সংকট এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। কীভাবে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়—সেই বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের সচিব মো. আব্দুল করিম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএনসির সভানেত্রী জিন্নাত আরা, কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা ডা. সুমন কুমার মালাকার, ডিআরআরসিসিএ প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর কাকলী হালদার, মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মামুন সিরাজুম মুনীর চৌধুরী।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহর অভিমুখে মানুষের আগমন বাড়ছে, যার ফলে প্রয়োজন বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন