আব্দুল্লাহপুরে যানজট ও সংকট চরমে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর অংশে একটি ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকেই চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে একটি মাত্র লেন। ফলে এ সড়কে দিনরাত লেগে থাকে তীব্র যানজট। যানবাহন তো বটেই, পথচারীরাও চলতে পারছেন না নির্বিঘ্নে।
আব্দুল্লাহপুর মোড়ের চিত্র আরও ভয়াবহ। এখানে ফ্লাইওভার থাকলেও নিচের সড়ক সরু এবং ভাঙাচোরা। খানাখন্দে ভরা এই সড়ক দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। ফলে যাত্রীদের ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছে।
*প্রধান সড়কেই বড় বড় গর্ত
*আব্দুল্লাহপুর ব্রিজ সংস্কার হয়নি এখনো।
*ধোলাইপাড়-যাত্রাবাড়ী সড়ক ব্যবহার অনুপযোগী
যাত্রাবাড়ীতেও একই দুর্দশা
অন্যদিকে ঢাকার আরেক প্রবেশপথ যাত্রাবাড়ীর অবস্থাও একই। ধোলাইপার হয়ে যাত্রাবাড়ীতে ঢোকার সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিবেদকের সামনে একটি অ্যাম্বুলেন্স রাস্তার গর্তে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে।
স্থানীয়রা জানান, "রাস্তার এমন অবস্থার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাইরে থেকে যারা আসে তারা বুঝতেও পারে না এই রাস্তার ভেতর কী আছে। বৃষ্টির পানিতে গর্ত ঢেকে যায়, তখন বুঝার উপায় থাকে না। অনেক গাড়িই তখন গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। অথচ কেউ সড়কটি মেরামতের উদ্যোগ নিচ্ছে না।"
যেকারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকায় প্রবেশের দুই গুরুত্বপূর্ণ সড়ক।
ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি প্রবেশপথের এই বেহাল দশা শুধুই যানজট নয়, দুর্ঘটনাকেও ডেকে আনছে প্রতিনিয়ত।এই প্রধান সড়কে চলাচলকারী স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অসুস্থ রোগী থেকে শুরু করে পথচারী ও সকল ধরনের যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
দ্রুত এই সড়কগুলোর সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সড়ক ও জনপদ অধিদপ্তরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নোবেল দে জানান, বিষয়টি আমাকে আরো কয়েকজন জানিয়েছে আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবো। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন