এই পদক্ষেপের ফলে এলাকা জুড়ে ফিরে এসেছে এক ভিন্নধর্মী শান্তি ও শৃঙ্খলা। কমে এসেছে যানজট, শব্দদূষণ ও অনিরাপদ চলাচলের ঝুঁকি। পথচারীরা—বিশেষ করে শিশু, নারী এবং বয়োজ্যেষ্ঠরা—নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এখন নিকুঞ্জে হাঁটার মতো প্রশান্তি আর কোথাও নেই। আগে যেখানে প্রতিনিয়ত হর্ন, বিশৃঙ্খল গতি, কিংবা রাস্তায় জটলা ছিল, সেখানে এখন শান্ত-পরিচ্ছন্ন পরিবেশ।”
তবে এতসব ইতিবাচক পরিবর্তনের মধ্যেও নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা একটি কুচক্রী মহল আর্থিক স্বার্থে পুনরায় ব্যাটারিচালিত অটোরিকশা চালুর চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীর শান্তিপূর্ণ অর্জনকে ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত এই চক্র।
এই প্রেক্ষাপটে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল স্থানীয় থানায় লিখিতভাবে একটি অবহিতকরণ দরখাস্ত জমা দিয়েছেন। তিনি খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে বলেন, “নিকুঞ্জে শান্তি ফিরেছে জনগণের ঐক্য ও সাহসে। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জন নষ্ট হতে দেওয়া হবে না।”
এলাকাবাসীর পক্ষ থেকেও জানানো হয়েছে, পুনরায় অটো চলাচল চালুর যেকোনো চেষ্টা গণপ্রতিরোধের মুখে পড়বে।
“আমরা রাস্তায় নেমেছিলাম জনস্বার্থে, প্রয়োজনে আবারও নামব”— বলেন এক স্থায়ী বাসিন্দা।
খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন