বর্তমান সময়ে বিষণ্নতা যেন এক নীরব মহামারি। প্রতিযোগিতামূলক জীবন, ব্যর্থতার ভয় কিংবা একাকিত্ব অনেককে করে তোলে মানসিকভাবে বিপর্যস্ত। তবে গবেষণা বলছে, প্রকৃতির সংস্পর্শে থাকলে বিষণ্নতা কাটানোর শক্তি আমাদের দেহ-মন নিজের ভেতরেই তৈরি করে ফেলে। সূর্যের আলোয় সময় কাটানোয় মন ভালো রাখা হরমোনের নিঃসরণ বাড়ে, যা হতাশা কমাতে সহায়ক।
প্রকৃতির ছোট ছোট বিষয় — যেমন ঘাসে খালি পায়ে হাঁটা, পাখির গান শোনা, পোকামাকড় পর্যবেক্ষণ করা কিংবা বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখা — এগুলো আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। এতে মন একদিকে স্থির হয়, অন্যদিকে মনোযোগের কেন্দ্রীভবন দক্ষতাও বাড়ে, যা পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন