শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ভাটেরচর নতুন সড়কসংলগ্ন এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান রতন বলেন, “চিকিৎসার নামে কোনো ধরনের প্রতারণা বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আ. মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আ. রশিদ সরকার।
বক্তারা বলেন, এ ধরনের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালু হলে স্থানীয় জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ হবে এবং স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
জানা গেছে, চারজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। উদ্যোক্তারা হলেন চেয়ারম্যান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ, পরিচালক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং পরিচালক মাইদুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন