নজর বিডি
প্রকাশ : রোববার, ২৭ জুলাই ২০২৫

জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন মানে মানবাধিকার খারাপ—এমন নয়: ফরিদা আখতার

আশুলিয়া, ২৭ জুলাই ২০২৫:
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "মানবাধিকার অফিস খোলার মানেই এই নয় যে এখন আমাদের দেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ। বরং এটি আমাদের মানবাধিকার সচেতনতার প্রমাণ।"

রোববার সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে 'জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায়' অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

https://www.youtube.com/watch?v=omsYOV-RRyM

তিনি আরও বলেন, “বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস থাকলে যেই দল ক্ষমতায় আসুক না কেন, তারা সবাই জানবে যে আমরা মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘও এ বিষয়ে সক্রিয়, তাই সরকার তাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছে।”

এ সময় তিনি বলেন, "এই অফিস স্থাপনের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে পারব, বাংলাদেশ মানবাধিকারের বিষয়ে অগ্রগামী অবস্থানে রয়েছে। এটি নেতিবাচক কিছু নয় বরং ইতিবাচক বার্তা দেয়।"

এছাড়া, চলমান সামাজিক সমস্যা 'মব জাস্টিস' বা গণপিটুনির মতো ঘটনার প্রতিরোধে সরকারের দায়িত্বশীল অবস্থান এবং জনসচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ফরিদা আখতার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন মানে মানবাধিকার খারাপ—এমন নয়: ফরিদা আখতার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image

আশুলিয়া, ২৭ জুলাই ২০২৫:
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "মানবাধিকার অফিস খোলার মানেই এই নয় যে এখন আমাদের দেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ। বরং এটি আমাদের মানবাধিকার সচেতনতার প্রমাণ।"

রোববার সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে 'জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায়' অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

https://www.youtube.com/watch?v=omsYOV-RRyM

তিনি আরও বলেন, “বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস থাকলে যেই দল ক্ষমতায় আসুক না কেন, তারা সবাই জানবে যে আমরা মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘও এ বিষয়ে সক্রিয়, তাই সরকার তাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছে।”

এ সময় তিনি বলেন, "এই অফিস স্থাপনের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে পারব, বাংলাদেশ মানবাধিকারের বিষয়ে অগ্রগামী অবস্থানে রয়েছে। এটি নেতিবাচক কিছু নয় বরং ইতিবাচক বার্তা দেয়।"

এছাড়া, চলমান সামাজিক সমস্যা 'মব জাস্টিস' বা গণপিটুনির মতো ঘটনার প্রতিরোধে সরকারের দায়িত্বশীল অবস্থান এবং জনসচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ফরিদা আখতার।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত