নজর বিডি

উত্তরা পাবলিক লাইব্রারির সংবর্ধনা পেল ৬২ শিক্ষার্থী

ঢাকা, ২৭ জুলাই (রবিবার), নিজস্ব প্রতিবেদক:
‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি’—এই মূল বার্তাকে সামনে রেখে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হলো উত্তরা পাবলিক লাইব্রেরি আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫

উত্তরা ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ ক্লাব লি. অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৬২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

বাংলাদেশ ক্লাব লি.-এর চেয়ারম্যান এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মো. এনামুল হক

বক্তারা বলেন, “শুধু ভালো ফলাফল করলেই চলবে না, আমাদের আগে মানুষ হতে হবে—নীতিনৈতিকতা ও মানবিকতা ছাড়া জ্ঞান অর্থহীন।”

প্রধান অতিথি ড. মিলন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা কখনো মা-বাবা ও শিক্ষকদের সঙ্গে মিথ্যা বলবে না। সততাই মানুষকে বড় করে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—

  • শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান,

  • বিআরটিএ পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. কামরুল ইসলাম চৌধুরী,

  • আর আর ফ্যাশন লি.-এর চেয়ারম্যান এবিএমএ রাজ্জাক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম,

  • ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন,

  • মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল লায়ন নিশাত পারভীন হক,

  • মেরিন অফিসার আব্দুল্লাহিল মারুফ

অনুষ্ঠানে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান স্বাগত বক্তব্যে বলেন, “আমরা আলোকিত প্রজন্ম গঠনে ‘আলোর শতদল’ গড়ার কাজ করছি। লাইব্রেরিতে বর্তমানে ২০ হাজার বই রয়েছে, আমরা এটিকে এক লক্ষে উন্নীত করতে চাই।”

অনুষ্ঠানে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরা পাবলিক লাইব্রারির সংবর্ধনা পেল ৬২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত