রিকশা যদিও জাপানে প্রথম জনপ্রিয় হয়, এর পেছনের নকশাকার ছিলেন এক মার্কিন খ্রিস্টান মিশনারি—জোনাথন স্কোবি (বা গোবলে)। ১৮৬৯ সালে জাপানের ইয়োকোহামা শহরে ধর্ম প্রচারে নিয়োজিত থাকা অবস্থায় নিজের পঙ্গু স্ত্রী এলিজা গোবলেকে শহর ঘুরে দেখানোর ইচ্ছা থেকেই তিনি এই বাহনের নকশা করেন।
দুই চাকার, সামনের দিকে হাতলযুক্ত কাঠের তৈরি এই বাহনের নাম রাখা হয় "জিনরিকশা", যার অর্থ ‘মানবচালিত যান’। এটি পরবর্তী সময়ে "রিকশা" নামে পরিচিত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে এই রিকশার নকশা পেটেন্টও পেয়েছিল।
তবে রিকশার আবিষ্কার নিয়ে একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেন, ১৮৪৮ সালে মার্কিন অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের ওরচেস্টারে কামার অ্যালবার্ট টোলম্যান দক্ষিণ আমেরিকান এক মিশনারির জন্য এমন বাহন তৈরি করেছিলেন। আবার কেউ দাবি করেন, ১৮৬৭ সালের দিকে জেমস বার্চ নামের এক মার্কিন গাড়ি নির্মাতার জাদুঘরে এই ধরনের রিকশার মডেল প্রথম প্রদর্শিত হয়, যা তিনিই নকশা করেছিলেন।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
[caption id="attachment_13399" align="alignnone" width="265"]
আধুনিক রিকসার ছবি[/caption]
বর্তমান সময়ে বৈদ্যুতিক সংযোগে রিকসায় সংযোযিত হয়ে আরো আধুনিক হয়েছে। এখন রিকসার নামেও কিছুটা পরিবর্তন হয়ে অটো রিকসায় রুপ নিয়েছে। এটা যেমন সময় উপযোগী তেমনি ভবিষ্যতের আসনি সংকেত। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন