নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৮ আগস্ট (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো:

  • বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা

  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকা

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং

  • কাকরাইল মসজিদ ক্রসিং

  • অফিসার্স ক্লাব ক্রসিং

  • মিন্টো রোড-ক্রসিং-এর মধ্যবর্তী এলাকা

এর আগে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার সময় ডিএমপি একাধিকবার এমন নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এবার প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৮ আগস্ট (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।”

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো:

  • বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা

  • প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকা

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং

  • কাকরাইল মসজিদ ক্রসিং

  • অফিসার্স ক্লাব ক্রসিং

  • মিন্টো রোড-ক্রসিং-এর মধ্যবর্তী এলাকা

এর আগে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার সময় ডিএমপি একাধিকবার এমন নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এবার প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত