নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

চন্ডাল ভোগ সুপার লীগ ২০২৫: চ্যাম্পিয়ন সাদা দল

ট্রাইব্রেকারে রোমাঞ্চকর জয়, পুরস্কার বিতরণে অতিথিদের মিলনমেলা

মনির হোসেন জীবন:
রাজধানীর তুরাগে আয়োজিত চন্ডাল ভোগ ফুটবল ক্লাব সুপার লীগ ২০২৫-এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। তুরাগের ১৫ নম্বর সেক্টরের ডিপিএস স্কুলের দক্ষিণ পাশে মাঠে আয়োজিত এ খেলায় উত্তেজনা ছিল চরমে।

নির্ধারিত সময়ে সাদা ও লাল দলের খেলা ১-১ গোলে ড্র হলে শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে রোমাঞ্চকর এক লড়াইয়ে লাল দলকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাদা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সাদিকুর রহমান সবুজ। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক ও তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম দুলাল। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন তুরাগ থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সজীব। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আবু ছাঈদ, শাহেন শাহ আলম, রাইসুল ইসলাম, আলাউদ্দিন আলাল, অপু, শুক্কুর আলী প্রমুখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন চন্ডাল ভোগ ফুটবল ক্লাবের কৃতি খেলোয়াড় মোঃ মাহফুজ। পুরো ম্যাচজুড়ে বিপুল দর্শকের উপস্থিতি মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চন্ডাল ভোগ সুপার লীগ ২০২৫: চ্যাম্পিয়ন সাদা দল

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

featured Image

ট্রাইব্রেকারে রোমাঞ্চকর জয়, পুরস্কার বিতরণে অতিথিদের মিলনমেলা

মনির হোসেন জীবন:
রাজধানীর তুরাগে আয়োজিত চন্ডাল ভোগ ফুটবল ক্লাব সুপার লীগ ২০২৫-এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। তুরাগের ১৫ নম্বর সেক্টরের ডিপিএস স্কুলের দক্ষিণ পাশে মাঠে আয়োজিত এ খেলায় উত্তেজনা ছিল চরমে।

নির্ধারিত সময়ে সাদা ও লাল দলের খেলা ১-১ গোলে ড্র হলে শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে রোমাঞ্চকর এক লড়াইয়ে লাল দলকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাদা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সাদিকুর রহমান সবুজ। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক ও তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম দুলাল। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন তুরাগ থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সজীব। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আবু ছাঈদ, শাহেন শাহ আলম, রাইসুল ইসলাম, আলাউদ্দিন আলাল, অপু, শুক্কুর আলী প্রমুখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন চন্ডাল ভোগ ফুটবল ক্লাবের কৃতি খেলোয়াড় মোঃ মাহফুজ। পুরো ম্যাচজুড়ে বিপুল দর্শকের উপস্থিতি মাঠজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত