গাজীপুরের চৌরাস্তায় প্রকাশ্যে ও নির্মমভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় উত্তরা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই বর্বর হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা পূর্ব থানা ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিকের উপর সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন।
বক্তারা বলেন, সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ হলেও দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। পেশাগত দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি।
উত্তরা প্রেসক্লাবের নেতারা অভিযোগ করেন, সাংবাদিকদের উপর এ ধরনের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চুপ করে থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।”
মানববন্ধন থেকে শুধু সাংবাদিক নয়, সকল গণমাধ্যমকর্মী এবং সংবাদপ্রিয় নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তুহিন হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে দেশের সব স্তরের মানুষকে সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যতে আরও সাংবাদিককে জীবন দিতে হবে।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন