নজর বিডি

হারানো আইনশৃঙ্খলা অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার—স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে যারা তথ্য প্রদান করবেন, তাদের পুরস্কৃত করা হবে।

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। দ্রুত একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং তা মিডিয়ায় জানানো হবে।

উপদেষ্টা আরও বলেন, আনুমানিক ৭০০টি হারানো অস্ত্র এখনও উদ্ধার বাকি রয়েছে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের অধিকাংশকে আইনের আওতায় আনা হয়েছে।

নিউমার্কেট থেকে উদ্ধার হওয়া ১১০০টি দেশীয় অস্ত্র বিষয়ে তিনি বলেন, যারা এসব তৈরি ও সরবরাহ করে, তাদের আরো সতর্ক হতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের ঐক্য প্রয়োজন। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় বাড়তি আনসার সদস্য নিয়োগের কথাও জানান তিনি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, বাংলাদেশ আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হারানো আইনশৃঙ্খলা অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার—স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে যারা তথ্য প্রদান করবেন, তাদের পুরস্কৃত করা হবে।

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। দ্রুত একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং তা মিডিয়ায় জানানো হবে।

উপদেষ্টা আরও বলেন, আনুমানিক ৭০০টি হারানো অস্ত্র এখনও উদ্ধার বাকি রয়েছে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের অধিকাংশকে আইনের আওতায় আনা হয়েছে।

নিউমার্কেট থেকে উদ্ধার হওয়া ১১০০টি দেশীয় অস্ত্র বিষয়ে তিনি বলেন, যারা এসব তৈরি ও সরবরাহ করে, তাদের আরো সতর্ক হতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের ঐক্য প্রয়োজন। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় বাড়তি আনসার সদস্য নিয়োগের কথাও জানান তিনি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, বাংলাদেশ আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত