গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে আল-জাজিরার অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন গাজার অন্যতম পরিচিত সাংবাদিক আনাস আল-শরিফ (২৮)।
রোববার রাতে এ হামলা চালানো হয়। নিহত হওয়ার আগে শরিফ ও তার সহকর্মীরা গাজা সিটিতে বোমাবর্ষণের ছবি ও তথ্য সংগ্রহ করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যার দায় স্বীকার করে মিথ্যা দাবি করেছে যে আনাস হামাসের সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের নেতা ছিলেন।
হামলায় নিহত অন্যরা হলেন—সংবাদদাতা মোহাম্মদ ক্রেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, ক্যামেরাম্যান মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নুফাল।
আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, আল-শিফা হাসপাতালের প্রধান গেটের কাছে সাংবাদিকদের ক্যাম্পে এ হামলা হয়।
২০২৩ সালে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত ও এক লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন