মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় এ টুর্নামেন্টের ফাইনালের আয়োজন করে শিমুলিয়া যুবসমাজ। ফাইনাল খেলায় শান্তিপাড়া একাদশ ১-০ গোলে নয়াপাড়া বন্ধু মহলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এ সময় শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শক সমবেত হয়েছিলেন। স্থানীয়ভাবে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন