নজর বিডি

জাতীয় নির্বাচনে দায়িত্ব পেলে সেনাবাহিনী পালন করবে: সেনা কর্মকর্তা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, সেনাবাহিনী তা পালন করবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এখনও নির্বাচন কমিশন থেকে ফরমাল কোনো নির্দেশনা পাইনি। তবে প্রস্তুতি আমাদের রয়েছে। কমিশন যে দায়িত্ব দেবে আমরা তা যথাযথভাবে পালন করব।”

প্রচারণায় সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে তিনি এটিকে “অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “কে কী উদ্দেশ্যে এসব প্রোপাগান্ডা করছে, আপনারা ভালো বোঝেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব গণমাধ্যমের।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, বিশেষ অভিযানে প্রায় ৮০ শতাংশ হারানো অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধারে আরও অভিযান চলছে। মব প্রতিরোধে সেনাবাহিনী “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

গুম কমিশন নিয়ে প্রচারিত গুজব প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনী কমিশনের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

সীমান্তে আরকান আর্মি ও চোরাচালান প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় আছে এবং সেনাবাহিনী নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কার্যক্রম নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।”

মুক্তিযোদ্ধাদের সম্মান প্রসঙ্গে কর্নেল শফিকুল দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের জন্ম হয়েছে। মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ কোনো মবকে দেওয়া হবে না।”

রাজবাড়ীতে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পোড়ানো ও দরবারে হামলার ঘটনায় তিনি বলেন, সেনাবাহিনী বিলম্বে খবর পেলেও রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাতীয় নির্বাচনে দায়িত্ব পেলে সেনাবাহিনী পালন করবে: সেনা কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, সেনাবাহিনী তা পালন করবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এখনও নির্বাচন কমিশন থেকে ফরমাল কোনো নির্দেশনা পাইনি। তবে প্রস্তুতি আমাদের রয়েছে। কমিশন যে দায়িত্ব দেবে আমরা তা যথাযথভাবে পালন করব।”

প্রচারণায় সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে তিনি এটিকে “অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “কে কী উদ্দেশ্যে এসব প্রোপাগান্ডা করছে, আপনারা ভালো বোঝেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব গণমাধ্যমের।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, বিশেষ অভিযানে প্রায় ৮০ শতাংশ হারানো অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধারে আরও অভিযান চলছে। মব প্রতিরোধে সেনাবাহিনী “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

গুম কমিশন নিয়ে প্রচারিত গুজব প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনী কমিশনের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

সীমান্তে আরকান আর্মি ও চোরাচালান প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় আছে এবং সেনাবাহিনী নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কার্যক্রম নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।”

মুক্তিযোদ্ধাদের সম্মান প্রসঙ্গে কর্নেল শফিকুল দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের জন্ম হয়েছে। মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ কোনো মবকে দেওয়া হবে না।”

রাজবাড়ীতে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পোড়ানো ও দরবারে হামলার ঘটনায় তিনি বলেন, সেনাবাহিনী বিলম্বে খবর পেলেও রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত