নজর বিডি

মাহফুজ আলমের ফেসবুক পোস্ট: ‘আরেকটি ছায়া মওদুদীবাদী দল প্রয়োজন নেই’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই।

শনিবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশে ইতিমধ্যেই অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে লেখেন—“আপনারা বাড়তি কিছু যোগ করবেন না। বরং, পুনঃসংজ্ঞায়ন করুন, পুনঃগঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।” তবে তিনি নির্দিষ্ট করে কোনো দলকে উদ্দেশ্য করে কিছু উল্লেখ করেননি।

লন্ডনে তার ওপর হামলা চেষ্টার ঘটনার পর এটিই ছিল মাহফুজ আলমের প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য।

অন্যদিকে, ওই হামলা প্রসঙ্গে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাহফুজ আলমের ফেসবুক পোস্ট: ‘আরেকটি ছায়া মওদুদীবাদী দল প্রয়োজন নেই’

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই।

শনিবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশে ইতিমধ্যেই অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে লেখেন—“আপনারা বাড়তি কিছু যোগ করবেন না। বরং, পুনঃসংজ্ঞায়ন করুন, পুনঃগঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।” তবে তিনি নির্দিষ্ট করে কোনো দলকে উদ্দেশ্য করে কিছু উল্লেখ করেননি।

লন্ডনে তার ওপর হামলা চেষ্টার ঘটনার পর এটিই ছিল মাহফুজ আলমের প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য।

অন্যদিকে, ওই হামলা প্রসঙ্গে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত