নজর বিডি

হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে ইন্দো-মালয়েশিয়ান মডেল: ধর্ম উপদেষ্টা

ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে। হজ ব্যবস্থাপনায় এই দুটি দেশ যে পরিবর্তন এনেছে, তা যেকোনো দেশের জন্য অনুসরণযোগ্য মডেল হতে পারে। বাংলাদেশে এ মডেল পরীক্ষামূলকভাবে চালু করা গেলে স্বল্প খরচে হজযাত্রার সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে “সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ হজ একাডেমি।

ধর্ম উপদেষ্টা জানান, ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। সঞ্চয়ভিত্তিক এ পদ্ধতিতে স্বল্প আয়ের মানুষও সহজে হজে যাওয়ার সুযোগ পান। উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে যুক্ত থাকায় এ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে, যা সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করে।

সেমিনারে ইসলামী ব্যাংকসমূহের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার সভাপতিত্ব করেন। এছাড়া মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্বত হোসাইন ও ড. মুফতি ইউসুফ সুলতান দুই অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে ইন্দো-মালয়েশিয়ান মডেল: ধর্ম উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে। হজ ব্যবস্থাপনায় এই দুটি দেশ যে পরিবর্তন এনেছে, তা যেকোনো দেশের জন্য অনুসরণযোগ্য মডেল হতে পারে। বাংলাদেশে এ মডেল পরীক্ষামূলকভাবে চালু করা গেলে স্বল্প খরচে হজযাত্রার সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে “সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ হজ একাডেমি।

ধর্ম উপদেষ্টা জানান, ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। সঞ্চয়ভিত্তিক এ পদ্ধতিতে স্বল্প আয়ের মানুষও সহজে হজে যাওয়ার সুযোগ পান। উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে যুক্ত থাকায় এ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে, যা সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করে।

সেমিনারে ইসলামী ব্যাংকসমূহের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার সভাপতিত্ব করেন। এছাড়া মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্বত হোসাইন ও ড. মুফতি ইউসুফ সুলতান দুই অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত